ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, দুর্ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রেসসচিব।

এর আগে রোববার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ট্যাগ : সৌদি আরব প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্নিকাণ্ড

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, দুর্ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রেসসচিব।

এর আগে রোববার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ