ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সেখানে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আজকের বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত দিয়ে মানুষ প্রবেশের অভিযোগসহ দীর্ঘদিনের বিভিন্ন সংবেদনশীল বিষয় এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দুই দেশের সম্পর্কে যে আলোচনা রয়েছে, তার প্রেক্ষাপটে এ বৈঠক গুরুত্বপূর্ণ।

এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়েও আলোচনা হতে পারে।

গত ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে ১২ জুন তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনার

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সেখানে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আজকের বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত দিয়ে মানুষ প্রবেশের অভিযোগসহ দীর্ঘদিনের বিভিন্ন সংবেদনশীল বিষয় এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দুই দেশের সম্পর্কে যে আলোচনা রয়েছে, তার প্রেক্ষাপটে এ বৈঠক গুরুত্বপূর্ণ।

এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়েও আলোচনা হতে পারে।

গত ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে ১২ জুন তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ