ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অতীত নয়, ভবিষ্যতের সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ-ভারত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের মানুষ ও নির্বাচিত সরকারই দেশের জন্য কোন সিদ্ধান্ত ভালো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।তিনি বলেছেন, অতীতের বিষয় নিয়ে আটকে না থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি একজন কূটনীতিক হিসেবে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না।[BANGVIEWS-POST:4932]তিনি বলেন, দেশের জনগণ এবং নির্বাচিত সরকারই ভালোভাবে বুঝতে পারে দেশের মানুষের জন্য কোন সিদ্ধান্ত প্রয়োজন।বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হওয়া উচিত জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ। দুই দেশের নেওয়া যেকোনো সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে, তাই মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।তিনি বলেন, বাংলাদেশ ও ভারত একই স্বপ্ন ও সীমান্ত ভাগ করে নেয়। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের দায়িত্বও অনেক বেশি।দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত সমান অংশীদার। কোনো দেশ বড় বা ছোট নয়। দুই দেশেরই নিজস্ব গণতান্ত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং সেগুলো বিবেচনায় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।[BANGVIEWS-POST:4931]অতীত প্রসঙ্গে তিনি বলেন, অতীতকে অস্বীকার করা যায় না, তবে অতীতের মধ্যে আটকে থাকলে উন্নয়ন ও সহযোগিতার কাজ এগিয়ে নেওয়া কঠিন হবে।বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। মানুষের স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, মুক্ত বাণিজ্যের সম্ভাবনা এবং পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান হাইকমিশনার। এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান ভারতের হাইকমিশনার। তিনি মঈন খানকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তার অভিজ্ঞতার প্রশংসা করেন।

অতীত নয়, ভবিষ্যতের সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ-ভারত: দীনেশ ত্রিবেদী