ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে সংঘাত বন্ধে ‘চুক্তি’র পক্ষে মার্কিন সিনেটর

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইরান তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে যাচ্ছে।

সোমবার (১০ আগস্ট) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস মারফি বলেন, সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য প্রয়োজন হলে কঠিন কোনো সমঝোতাকেও সমর্থন করবেন তিনি।

মারফির মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্রের জন্য এর রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ তত বাড়ছে। একই সঙ্গে হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে চাপ তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ বাড়বে। পাশাপাশি সাধারণ মার্কিন নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে ক্ষতির মুখে পড়ছেন।

মারফি আরও জানান, সংঘাত চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের পক্ষে তিনি নন। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের মজুত পুনর্গঠনের উদ্যোগকে তিনি সমর্থন করবেন।

এর আগে ইরানি কর্মকর্তারা যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের মতো বিষয়গুলো আলোচনায় তুলে ধরেছেন বলে জানা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সংঘাত বন্ধে ‘চুক্তি’র পক্ষে মার্কিন সিনেটর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইরান তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে যাচ্ছে।

সোমবার (১০ আগস্ট) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস মারফি বলেন, সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য প্রয়োজন হলে কঠিন কোনো সমঝোতাকেও সমর্থন করবেন তিনি।

মারফির মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্রের জন্য এর রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ তত বাড়ছে। একই সঙ্গে হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে চাপ তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ বাড়বে। পাশাপাশি সাধারণ মার্কিন নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে ক্ষতির মুখে পড়ছেন।

মারফি আরও জানান, সংঘাত চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের পক্ষে তিনি নন। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের মজুত পুনর্গঠনের উদ্যোগকে তিনি সমর্থন করবেন।

এর আগে ইরানি কর্মকর্তারা যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের মতো বিষয়গুলো আলোচনায় তুলে ধরেছেন বলে জানা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ