ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের সহায়তা দেওয়া হবে।

এর আগে রোববার রাতে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগ : সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ড বাংলাদেশি প্রবাসী

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের সহায়তা দেওয়া হবে।

এর আগে রোববার রাতে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ