ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়, বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে একাধিক চুক্তি সই

ছবি : সংগৃহিত
ফলো করুন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে পুত্রজায়ার পারদানা পুত্রা ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান।

সকাল ৯টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল, প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি খালেদ নুরদিনসহ দেশটির মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৩ সদস্য ও তিন কর্মকর্তার সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন। রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের এ দলটির নেতৃত্ব দেন মেজর নুর আহমাদ জায়িম জাহারি।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় করবেন দুই নেতা।

সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। পাশাপাশি সন্ত্রাসবাদ প্রতিরোধে গবেষণা সহযোগিতা এবং বিনিয়োগ প্রসার ও সুবিধা বৃদ্ধিসংক্রান্ত দুটি কূটনৈতিক নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) অনুষ্ঠিত হবে।

এদিকে, বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যেও ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৫ সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ১৮ বিলিয়ন রিঙ্গিত, যা প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

এর মধ্যে বাংলাদেশে মালয়েশিয়ার রপ্তানির পরিমাণ ছিল ১০ দশমিক ০৮ বিলিয়ন রিঙ্গিত (প্রায় ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার)। এ খাতে পেট্রোলিয়ামজাত পণ্য ছিল প্রধান রপ্তানি পণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার আমদানির পরিমাণ ছিল ২ দশমিক ১ বিলিয়ন রিঙ্গিত (প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার), যার বড় অংশ এসেছে তৈরি পোশাক, বস্ত্র ও জুতা শিল্প থেকে।

বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার ২৮তম বৃহত্তম বাণিজ্য অংশীদার। এছাড়া দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, রপ্তানি গন্তব্য এবং আমদানির উৎস হিসেবে অবস্থান করছে।

ট্যাগ : মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়, বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে একাধিক চুক্তি সই

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ