ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলার শপথ গ্রহণ

ছবি: সংগৃহীত
ফলো করুন

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ৪৮ বছর বয়সী এই নেতা জুনের রান-অফ নির্বাচনে জয়ী হয়ে দেশটির ক্ষমতায় আসেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণেই তিনি মাদকপাচার ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

শপথ গ্রহণের পর কালির পিচিঞ্চা ব্যাটালিয়ন সামরিক ঘাঁটিতে দেওয়া ভাষণে দে লা এসপ্রিয়েলা বলেন, দীর্ঘদিনের হতাশা ও আত্মসমর্পণের মানসিকতা থেকে দেশকে বের করে আনাই তাঁর অন্যতম লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়ে কলম্বিয়ার বড় ধরনের পরিবর্তন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী প্রচারণার সময় দে লা এসপ্রিয়েলা রাষ্ট্রীয় ব্যয় কমানো, তেল ও গ্যাস খাতকে পুনরুজ্জীবিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সরকারি ব্যয় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দে লা এসপ্রিয়েলা নির্বাচনের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থনও পেয়েছিলেন। এর আগে তিনি কোনো নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন করেননি।

শপথ অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট বলেন, কলম্বিয়ায় শৃঙ্খলা, কর্তৃত্ব ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ১৯৯১ সালের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে দেশ পরিচালনায় সংবিধান রক্ষার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনে দে লা এসপ্রিয়েলা বামপন্থী প্রার্থী ইভান সেপেদাকে পরাজিত করেন। সেপেদা বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তাঁর রাজনৈতিক দল থেকেই নির্বাচনে অংশ নেন।

দে লা এসপ্রিয়েলা নিজেকে ‘দ্য টাইগার’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর তিনি ভোট দেওয়া ও না দেওয়া—উভয় পক্ষের নাগরিকদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

বিশ্লেষকদের মতে, তাঁর জয় লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির ক্রমবর্ধমান প্রভাবের একটি উদাহরণ। অঞ্চলটির বিভিন্ন দেশে দুর্বল অর্থনীতি, অপরাধ ও নিরাপত্তা সংকটের কারণে কঠোর আইনশৃঙ্খলা নীতির প্রতিশ্রুতি দেওয়া ডানপন্থী নেতাদের জনপ্রিয়তা বাড়ছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : কলম্বিয়া প্রেসিডেন্ট

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলার শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ