ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্লাইট জটিলতায় রোমে আটকা বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ ফ্লাইট জটিলতার কারণে ইতালির রোমে আটকা পড়েছেন। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক সমস্যার কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

কাজেমের সঙ্গে তার বাবা ও সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা এবং বোনও রয়েছেন। রোম থেকে হালিম শাহ জানান, টরন্টো থেকে রোমে পৌঁছানোর পর যান্ত্রিক সমস্যার কারণে তাদের প্রায় আট ঘণ্টা বিমানের ভেতর অপেক্ষা করতে হয়। পরে তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।

তিনি জানান, কানাডার পাসপোর্ট থাকায় তারা হোটেলে থাকার সুযোগ পেয়েছেন। তবে যেসব যাত্রীর সেনজেন ভিসা নেই এবং কানাডা বা যুক্তরাষ্ট্রের পাসপোর্টও নেই, তাদের পরিস্থিতি সম্পর্কে তারা নিশ্চিত নন।

ফ্লাইটটি কবে রোম থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে এবং তারা কখন দেশে ফিরতে পারবেন, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশ ফুটবল লিগে বর্তমানে দলবদল কার্যক্রম চলছে। গত মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলেছিলেন কাজেম। তবে চলতি মৌসুমে এখনো কোনো ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হননি।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল রোম বিমানবন্দর

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইট জটিলতায় রোমে আটকা বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ ফ্লাইট জটিলতার কারণে ইতালির রোমে আটকা পড়েছেন। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক সমস্যার কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

কাজেমের সঙ্গে তার বাবা ও সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা এবং বোনও রয়েছেন। রোম থেকে হালিম শাহ জানান, টরন্টো থেকে রোমে পৌঁছানোর পর যান্ত্রিক সমস্যার কারণে তাদের প্রায় আট ঘণ্টা বিমানের ভেতর অপেক্ষা করতে হয়। পরে তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।

তিনি জানান, কানাডার পাসপোর্ট থাকায় তারা হোটেলে থাকার সুযোগ পেয়েছেন। তবে যেসব যাত্রীর সেনজেন ভিসা নেই এবং কানাডা বা যুক্তরাষ্ট্রের পাসপোর্টও নেই, তাদের পরিস্থিতি সম্পর্কে তারা নিশ্চিত নন।

ফ্লাইটটি কবে রোম থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে এবং তারা কখন দেশে ফিরতে পারবেন, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশ ফুটবল লিগে বর্তমানে দলবদল কার্যক্রম চলছে। গত মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলেছিলেন কাজেম। তবে চলতি মৌসুমে এখনো কোনো ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হননি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ