ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরলেন রোমে আটকে থাকা বিমানের যাত্রীরা

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবশেষে ঢাকায় ফিরেছে।রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে মোট ২৪৭ জন যাত্রী ছিলেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে নির্ধারিত সময়ে নিরাপদে ঢাকায় পৌঁছায়।বিজি-৩০৬ ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়।এর আগে, বৃহস্পতিবার বিকেলে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ফ্লাইটটি কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর জ্বালানি নেওয়ার জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।[BANGVIEWS-POST:3412]তবে অবতরণের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি আর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি। এতে যাত্রীরা দীর্ঘ সময় বিমানবন্দরে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন।পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। তারা ত্রুটি মেরামতের পর উড়োজাহাজটিকে পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন। শেষ পর্যন্ত মেরামত সম্পন্ন হওয়ার পর যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরলেন রোমে আটকে থাকা বিমানের যাত্রীরা