ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে: রিজভী

ছবি: সংগৃহীত
ফলো করুন

নানা ধরনের অপপ্রচার চালিয়ে একটি পক্ষ সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি ধরা পড়লে প্রধানমন্ত্রী তারেক রহমান তা কঠোরভাবে মোকাবিলা করছেন। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উন্নয়ন ও কার্যক্রমের বাস্তব চিত্র দলিল আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে এসব অপপ্রচারের অবসান হবে।

সরকারের ইতিবাচক কর্মকাণ্ড ও অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান রুহুল কবির রিজভী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে: রিজভী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

নানা ধরনের অপপ্রচার চালিয়ে একটি পক্ষ সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি ধরা পড়লে প্রধানমন্ত্রী তারেক রহমান তা কঠোরভাবে মোকাবিলা করছেন। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উন্নয়ন ও কার্যক্রমের বাস্তব চিত্র দলিল আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে এসব অপপ্রচারের অবসান হবে।

সরকারের ইতিবাচক কর্মকাণ্ড ও অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ