ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সেনাবাহিনীর পাল্টা অভিযান

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনে সরকারি সেনাদের ওপর হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন ফ্রন্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেনাবাহিনীর ১৭ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার পর পাল্টা ব্যবস্থা নেওয়া হয়।

সেনা মুখপাত্র অভিযোগ করেন, হুথিরা বিদেশি স্বার্থ বাস্তবায়নের মাধ্যমে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়ার অভিযোগও করেন তিনি।

মাজেদ আল-নুজাইলি সতর্ক করে বলেন, সংঘাত আরও বাড়লে এর দায় হুথি ও তাদের সহযোগীদের নিতে হবে। ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে সেনাবাহিনী কঠোরভাবে পাল্টা জবাব দেবে বলেও জানান তিনি।

এদিকে হুথিদের পক্ষ থেকে ইয়েমেন সেনাবাহিনীর এই পাল্টা অভিযানের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জুলাইয়ের শুরু থেকে দেশটির সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : মধ্যপ্রাচ্য হুথি ইয়েমেন সামরিক অভিযান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের হামলার জবাবে ইয়েমেনে সেনাবাহিনীর পাল্টা অভিযান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ইয়েমেনে সরকারি সেনাদের ওপর হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন ফ্রন্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেনাবাহিনীর ১৭ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার পর পাল্টা ব্যবস্থা নেওয়া হয়।

সেনা মুখপাত্র অভিযোগ করেন, হুথিরা বিদেশি স্বার্থ বাস্তবায়নের মাধ্যমে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়ার অভিযোগও করেন তিনি।

মাজেদ আল-নুজাইলি সতর্ক করে বলেন, সংঘাত আরও বাড়লে এর দায় হুথি ও তাদের সহযোগীদের নিতে হবে। ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে সেনাবাহিনী কঠোরভাবে পাল্টা জবাব দেবে বলেও জানান তিনি।

এদিকে হুথিদের পক্ষ থেকে ইয়েমেন সেনাবাহিনীর এই পাল্টা অভিযানের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জুলাইয়ের শুরু থেকে দেশটির সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ