ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বকাপের শতবর্ষ পূর্তির আসরটি স্পেন, পর্তুগাল ও মরক্কোতে আয়োজনের সিদ্ধান্ত হলেও এবার মরক্কোকে আয়োজক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে স্পেনে।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম আগেই চূড়ান্ত হয়েছে। পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করা হবে।

প্রথম বিশ্বকাপের ফাইনালিস্ট উরুগুয়ে ও আর্জেন্টিনা শতবর্ষী আয়োজনের অংশ হিসেবে একটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় দেশটিকেও একটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে মূল আয়োজকদের মধ্যে এখন দেখা দিয়েছে মতবিরোধ। স্পেনের পার্লামেন্টে ক্ষমতাসীন বামপন্থী জোটের তিনটি দলের কয়েকজন আইনপ্রণেতা মরক্কোর আয়োজক হিসেবে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা স্পেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, মরক্কোকে বিশ্বকাপ আয়োজন থেকে সরিয়ে দিতে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হোক।

পর্তুগালের ক্ষমতাসীন লিবরা পার্টিও একই ধরনের অবস্থান নিয়েছে বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে পর্তুগাল সরকার ও দেশটির ফুটবল ফেডারেশনের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

মরক্কোকে বাদ দেওয়ার দাবির পেছনে মূল কারণ হিসেবে সম্প্রতি স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতার সীমান্তে অভিবাসীদের ব্যাপক প্রবেশের ঘটনাকে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় বিপুলসংখ্যক মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। পরে তাদের অধিকাংশই মরক্কোতে ফিরে যান।

স্পেনের আইন ও বিচারব্যবস্থা নিয়ে ছড়ানো বিভিন্ন ভুল তথ্য ও গুজবের কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে স্পেনে প্রবেশ করলেই থাকার সুযোগ পাওয়া যাবে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর বিপুলসংখ্যক মানুষ সীমান্তে জড়ো হন বলে অভিযোগ রয়েছে।

স্পেনের ক্ষমতাসীন জোটের কয়েকটি দলের আইনপ্রণেতারা দাবি করছেন, ওই ঘটনাকে মরক্কোর সামাজিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এসব কারণ দেখিয়েই তারা ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে মরক্কোর অবস্থান পুনর্বিবেচনার দাবি তুলেছেন।

তবে মরক্কোকে বিশ্বকাপ আয়োজন থেকে বাদ দেওয়ার বিষয়ে এখনো ফিফার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ