ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইনফান্তিনোর পদত্যাগ দাবি নরওয়ে ফুটবল ফেডারেশনের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার বিতর্কের মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিশ্ব ফুটবলের কোনো জাতীয় ফেডারেশন হিসেবে নরওয়েই প্রথম সরাসরি ফিফা সভাপতির পদত্যাগের আহ্বান জানিয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, এনএফএফ সভাপতি লিসে ক্লাভনেস জানিয়েছেন, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আর আস্থা নেই। বৃহস্পতিবার রাতে ফেডারেশনের গুরুত্বপূর্ণ এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ক্লাভনেস বলেন, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে তাদের উদ্বেগ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই উদ্বেগকে আরও গভীর করেছে। বিশ্ব ফুটবলে বিভাজন ও অস্থিরতা কমিয়ে সংগঠনকে নতুনভাবে এগিয়ে নিতে ইনফান্তিনোর দ্রুত পদত্যাগ প্রয়োজন বলে মনে করে নরওয়ে।

এনএফএফ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়ে চিঠি পাঠানো হবে।

পাশাপাশি ফিফার এথিক্স কমিটিতেও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে নরওয়েজিয়ান ফেডারেশন। এ উদ্যোগে অন্যান্য প্রভাবশালী ফুটবল ফেডারেশনকে পাশে পাওয়ার জন্যও আলোচনা চালানোর কথা জানিয়েছে তারা।

২০২৩ সালের ফিফা সভাপতি নির্বাচনে নরওয়ে ইনফান্তিনোকে সমর্থন করেনি। তবে তার নেতৃত্বে ইতিবাচক সংস্কার হবে বলে প্রত্যাশা ছিল দেশটির। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই আস্থা আর অবশিষ্ট নেই বলে জানিয়েছে এনএফএফ।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপের আরও কয়েকটি দেশের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে নরওয়ের এই পদক্ষেপ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

ট্যাগ : ফিফা জিয়ান্নি ইনফান্তিনো

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইনফান্তিনোর পদত্যাগ দাবি নরওয়ে ফুটবল ফেডারেশনের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার বিতর্কের মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিশ্ব ফুটবলের কোনো জাতীয় ফেডারেশন হিসেবে নরওয়েই প্রথম সরাসরি ফিফা সভাপতির পদত্যাগের আহ্বান জানিয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, এনএফএফ সভাপতি লিসে ক্লাভনেস জানিয়েছেন, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আর আস্থা নেই। বৃহস্পতিবার রাতে ফেডারেশনের গুরুত্বপূর্ণ এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ক্লাভনেস বলেন, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে তাদের উদ্বেগ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই উদ্বেগকে আরও গভীর করেছে। বিশ্ব ফুটবলে বিভাজন ও অস্থিরতা কমিয়ে সংগঠনকে নতুনভাবে এগিয়ে নিতে ইনফান্তিনোর দ্রুত পদত্যাগ প্রয়োজন বলে মনে করে নরওয়ে।

এনএফএফ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়ে চিঠি পাঠানো হবে।

পাশাপাশি ফিফার এথিক্স কমিটিতেও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে নরওয়েজিয়ান ফেডারেশন। এ উদ্যোগে অন্যান্য প্রভাবশালী ফুটবল ফেডারেশনকে পাশে পাওয়ার জন্যও আলোচনা চালানোর কথা জানিয়েছে তারা।

২০২৩ সালের ফিফা সভাপতি নির্বাচনে নরওয়ে ইনফান্তিনোকে সমর্থন করেনি। তবে তার নেতৃত্বে ইতিবাচক সংস্কার হবে বলে প্রত্যাশা ছিল দেশটির। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই আস্থা আর অবশিষ্ট নেই বলে জানিয়েছে এনএফএফ।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপের আরও কয়েকটি দেশের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে নরওয়ের এই পদক্ষেপ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ