ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ব্যর্থতার পর কেএফএতে পুলিশের অভিযান

বিশ্বকাপ ব্যর্থতার পর কেএফএতে পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) সদর দপ্তরে অভিযান চালিয়েছে সিউল পুলিশ। অভিযানে সংস্থাটির কার্যালয় থেকে তদন্ত-সংশ্লিষ্ট বিভিন্ন নথি জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাবেক প্রধান কোচ হং মিয়ং-বোকে নিয়োগের সময় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বা অনিয়মের অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আর্থিক অপরাধ সংশ্লিষ্ট কর্মকর্তারাও যুক্ত রয়েছেন।

৫৭ বছর বয়সী হং মিয়ং-বো চলতি বছরের জুনে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্বেই বিদায় নেয়। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলের পরাজয় দলটির বিদায়ে বড় ভূমিকা রাখে।

হংকে ২০২৪ সালে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই সেই প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিশ্বকাপে শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হওয়ার পর সেই সমালোচনা আরও জোরালো হয়ে ওঠে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেএফএর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অভ্যন্তরীণ নিয়ম উপেক্ষা করে কোচ নিয়োগ প্রক্রিয়ায় অনুচিতভাবে প্রভাব বিস্তার করেছিলেন কি না, তা নিয়েও তদন্ত চলছে।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার দলকে দেশের গণমাধ্যম ‘সোনালি প্রজন্ম’ হিসেবে উল্লেখ করেছিল। দলে ছিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড সন হিউং-মিন, ডিফেন্ডার কিম মিন-জে এবং মিডফিল্ডার লি কাং-ইনের মতো তারকারা। ফলে দলটির কাছ থেকে সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি।

জুলাইয়ের শেষ দিকে আইনপ্রণেতাদের একটি কমিটির সামনে হাজির হয়ে হং মিয়ং-বো দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন। তিনি স্বীকার করেন, প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় তিনি হতাশ।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক বিবৃতিতে জাতীয় দলের ব্যর্থতার জন্য নেতৃত্ব পর্যায়ের দুর্বল নিয়োগ ব্যবস্থাকে দায়ী করেন। তিনি ইঙ্গিত দেন, দেশের ক্রীড়া প্রশাসনে আনুগত্য ও গোষ্ঠীকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি দক্ষ নেতৃত্ব গঠনে বাধা সৃষ্টি করছে।

তদন্ত নিয়ে মন্তব্য জানতে চাইলে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে অধিনায়ক সন হিউং-মিনকে বেঞ্চে রাখার সিদ্ধান্তও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দেশে ফেরার পর বিমানবন্দরে হং মিয়ং-বোকে ‘হং আউট’ স্লোগানের মুখে পড়তে হয়। অন্যদিকে জাতীয় দলের খেলোয়াড়দের সমর্থকেরা করতালির মাধ্যমে স্বাগত জানান।

এ ছাড়া সাম্প্রতিক এক সংসদীয় শুনানিতে হংয়ের বার্ষিক বেতন ৩৮০ কোটি ওন (প্রায় ২৬ লাখ মার্কিন ডলার) বলে অভিযোগ ওঠে। তবে তিনি এ তথ্যকে সঠিক নয় বলে দাবি করেন এবং নিজের প্রকৃত বেতনের পরিমাণ প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ দক্ষিন কোরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


বিশ্বকাপ ব্যর্থতার পর কেএফএতে পুলিশের অভিযান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) সদর দপ্তরে অভিযান চালিয়েছে সিউল পুলিশ। অভিযানে সংস্থাটির কার্যালয় থেকে তদন্ত-সংশ্লিষ্ট বিভিন্ন নথি জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাবেক প্রধান কোচ হং মিয়ং-বোকে নিয়োগের সময় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বা অনিয়মের অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আর্থিক অপরাধ সংশ্লিষ্ট কর্মকর্তারাও যুক্ত রয়েছেন।

৫৭ বছর বয়সী হং মিয়ং-বো চলতি বছরের জুনে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্বেই বিদায় নেয়। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলের পরাজয় দলটির বিদায়ে বড় ভূমিকা রাখে।

হংকে ২০২৪ সালে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই সেই প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিশ্বকাপে শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হওয়ার পর সেই সমালোচনা আরও জোরালো হয়ে ওঠে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেএফএর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অভ্যন্তরীণ নিয়ম উপেক্ষা করে কোচ নিয়োগ প্রক্রিয়ায় অনুচিতভাবে প্রভাব বিস্তার করেছিলেন কি না, তা নিয়েও তদন্ত চলছে।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার দলকে দেশের গণমাধ্যম ‘সোনালি প্রজন্ম’ হিসেবে উল্লেখ করেছিল। দলে ছিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড সন হিউং-মিন, ডিফেন্ডার কিম মিন-জে এবং মিডফিল্ডার লি কাং-ইনের মতো তারকারা। ফলে দলটির কাছ থেকে সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি।

জুলাইয়ের শেষ দিকে আইনপ্রণেতাদের একটি কমিটির সামনে হাজির হয়ে হং মিয়ং-বো দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন। তিনি স্বীকার করেন, প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় তিনি হতাশ।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক বিবৃতিতে জাতীয় দলের ব্যর্থতার জন্য নেতৃত্ব পর্যায়ের দুর্বল নিয়োগ ব্যবস্থাকে দায়ী করেন। তিনি ইঙ্গিত দেন, দেশের ক্রীড়া প্রশাসনে আনুগত্য ও গোষ্ঠীকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি দক্ষ নেতৃত্ব গঠনে বাধা সৃষ্টি করছে।

তদন্ত নিয়ে মন্তব্য জানতে চাইলে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে অধিনায়ক সন হিউং-মিনকে বেঞ্চে রাখার সিদ্ধান্তও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দেশে ফেরার পর বিমানবন্দরে হং মিয়ং-বোকে ‘হং আউট’ স্লোগানের মুখে পড়তে হয়। অন্যদিকে জাতীয় দলের খেলোয়াড়দের সমর্থকেরা করতালির মাধ্যমে স্বাগত জানান।

এ ছাড়া সাম্প্রতিক এক সংসদীয় শুনানিতে হংয়ের বার্ষিক বেতন ৩৮০ কোটি ওন (প্রায় ২৬ লাখ মার্কিন ডলার) বলে অভিযোগ ওঠে। তবে তিনি এ তথ্যকে সঠিক নয় বলে দাবি করেন এবং নিজের প্রকৃত বেতনের পরিমাণ প্রকাশ করতে অস্বীকৃতি জানান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ