ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টেকসই পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের পরামর্শ নিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে দ্রুত নগরায়ণের উপযোগী সমন্বিত নগর পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেন তাঁরা।

প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের বক্তব্য শোনেন এবং পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ফুটস্টেপস বাংলাদেশের প্রতিনিধিসহ পানি, পরিবেশ ও নগর পরিকল্পনা খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : তারেক রহমান পানি ব্যবস্থাপনা খাল পুনরুদ্ধার

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

টেকসই পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের পরামর্শ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে দ্রুত নগরায়ণের উপযোগী সমন্বিত নগর পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেন তাঁরা।

প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের বক্তব্য শোনেন এবং পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ফুটস্টেপস বাংলাদেশের প্রতিনিধিসহ পানি, পরিবেশ ও নগর পরিকল্পনা খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ