ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ–অস্ট্রেলিয়া শিক্ষা অংশীদারত্ব সম্প্রসারণে আলোচনা

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশের ক্রীড়া শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল। তিনি দেশটির আন্তর্জাতিক শিক্ষা এবং নাগরিকত্ব, শুল্ক ও বহুসাংস্কৃতিক বিষয়ক দায়িত্বে রয়েছেন। তাঁর পদবি অস্ট্রেলীয় সরকারের ওয়েবসাইটেও নিশ্চিত করা হয়েছে। 

বৈঠকে দুই দেশের শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

মাহ্দী আমিন বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং পাঠ্যক্রমে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করাসহ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। একই সঙ্গে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরির আগ্রহ জানান।

বৈঠকে শিক্ষা ও গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শ্রমিক ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক চলাচল এবং শ্রমবাজারে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারত্ব শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।

ট্যাগ : বাংলাদেশ অস্ট্রেলিয়া কারিগরি শিক্ষা

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ–অস্ট্রেলিয়া শিক্ষা অংশীদারত্ব সম্প্রসারণে আলোচনা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ক্রীড়া শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল। তিনি দেশটির আন্তর্জাতিক শিক্ষা এবং নাগরিকত্ব, শুল্ক ও বহুসাংস্কৃতিক বিষয়ক দায়িত্বে রয়েছেন। তাঁর পদবি অস্ট্রেলীয় সরকারের ওয়েবসাইটেও নিশ্চিত করা হয়েছে। 

বৈঠকে দুই দেশের শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

মাহ্দী আমিন বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং পাঠ্যক্রমে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করাসহ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। একই সঙ্গে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরির আগ্রহ জানান।

বৈঠকে শিক্ষা ও গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শ্রমিক ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক চলাচল এবং শ্রমবাজারে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারত্ব শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ