ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ নিয়ে আলোচনা শুধু ওমানের সঙ্গে: তেহরান

সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের চলমান আলোচনা শুধু ওমানের সঙ্গে এবং তা নিরাপদ জাহাজ চলাচলের জন্য একটি সাময়িক পথ নির্ধারণে সীমাবদ্ধ।

সোমবার (৩ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানানো কিংবা ইরানের কোনো প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা নেই। হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ওয়াশিংটনের সরাসরি কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ইরান ও ওমান এমন একটি নৌপথ নির্ধারণের চেষ্টা করছে, যা উভয় দেশের সার্বভৌম অধিকার ও নিরাপত্তার স্বার্থ রক্ষা করবে। তবে এই আলোচনা হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা নয়।

ইরানের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প বলেছিলেন, সোমবার ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে। সম্ভাব্য সমঝোতার আশায় তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা স্থগিত করেছেন বলেও জানান।

তবে বাগাই ট্রাম্পের দাবি নাকচ করে বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো যুক্তরাষ্ট্রের বার্তা তেহরানের কাছে পৌঁছে দিতে পারে, কিন্তু এটিকে সরাসরি আলোচনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সংঘাত শুরুর আগে বিশ্বের বাণিজ্যিক তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। চলমান উত্তেজনায় জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বেড়েছে।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ওমান

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ নিয়ে আলোচনা শুধু ওমানের সঙ্গে: তেহরান

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের চলমান আলোচনা শুধু ওমানের সঙ্গে এবং তা নিরাপদ জাহাজ চলাচলের জন্য একটি সাময়িক পথ নির্ধারণে সীমাবদ্ধ।

সোমবার (৩ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানানো কিংবা ইরানের কোনো প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা নেই। হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ওয়াশিংটনের সরাসরি কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ইরান ও ওমান এমন একটি নৌপথ নির্ধারণের চেষ্টা করছে, যা উভয় দেশের সার্বভৌম অধিকার ও নিরাপত্তার স্বার্থ রক্ষা করবে। তবে এই আলোচনা হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা নয়।

ইরানের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প বলেছিলেন, সোমবার ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে। সম্ভাব্য সমঝোতার আশায় তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা স্থগিত করেছেন বলেও জানান।

তবে বাগাই ট্রাম্পের দাবি নাকচ করে বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো যুক্তরাষ্ট্রের বার্তা তেহরানের কাছে পৌঁছে দিতে পারে, কিন্তু এটিকে সরাসরি আলোচনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সংঘাত শুরুর আগে বিশ্বের বাণিজ্যিক তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। চলমান উত্তেজনায় জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বেড়েছে।

সূত্র: প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ