ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের ইরান যুদ্ধ শিথিল করার আলোচনা শুরু সোমবার

ট্রাম্পের ইরান যুদ্ধ শিথিল করার আলোচনা শুরু সোমবার
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিথিল করার নতুন আলোচনা সোমবার শুরু হবে। এর আগে তিনি ঘোষনা করেছিলেন বড় ধরনের সামরিক হামলা স্থগিত রাখছেন। এই আলোচনা যুদ্ধ শেষ এবং হরমুজ প্রণালীতে পণ্য পারাপার পুনরুদ্ধারের লক্ষ্যে করা হবে, যা বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ বহন করে।

তবে ইরানের সরকারি সংবাদমাধ্যম উদ্ধৃত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না।

ট্রাম্প জানান, উপসাগরীয় দেশগুলো কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি বড় হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রেখেছেন। তাঁর কথায়, বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক আক্রমণ চালানো যেতো, তবে তিনি কূটনীতির সুযোগ দিয়েছেন। বিষয়টি আগামী সোমবার বিকালে আলোচনা হিসেবে শুরু হবে, তবে তিনি আলোচনায় কে থাকবে তা জানাননি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাঘাই জানান, চলতি আলোচনাগুলো ওমানের সঙ্গে হচ্ছে, যা হরমুজ প্রণালীর নিরাপদ চলাচলের জন্য একটি অস্থায়ী পথ স্থাপনের ওপর কেন্দ্রীভূত। গত রবিবার সেখানে নয়টি জাহাজ পারাপার হয়, অধিকাংশই ইরানের নিয়ন্ত্রণাধীন পথ ব্যবহার করেছে।

এদিকে, ইরানি পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি সোমবার ইরাকের পবিত্র নগরী নাজাফে শিয়া তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে গেছেন। ইরাক-ইরানের জটিল সম্পর্কের মধ্যে এই সফর বেশ গুরুত্বপূর্ন।

নিরাপত্তা সংক্রান্ত মহড়া ও সহযোগিতা নিয়ে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শরা এবং ইরাকের কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারঝানির মধ্যে সোমবার বৈঠক হয়েছে।

নিরাপত্তা জোরদারের পটভূমিতে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা মার্কিন লক্ষ্য স্থানে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের বিচার বিভাগ সোমবার দুই ব্যক্তিকে ফাঁসির আদেশ কার্যকর করেছে, যাদের কে তারা ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

গাজায় এ বছর গরমের অপর্যাপ্ত ত্রাণ কেন্দ্রগুলোতে তীব্র উত্তাপ ও মানসিক চাপ বেড়েছে, যেখানে হাজার হাজার উদ্বাস্তু পরিবার থাকার জন্য অসমায়িক তাঁবুতে দিন-রাত কাটাচ্ছেন।

সূত্র: Global News Canada

ট্যাগ : ইরান গাজা হরমুজ প্রণালী ট্রাম্প ইউএস_সামরিক_নীতি মধ্যপ্রাচ্য_সংঘাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ট্রাম্পের ইরান যুদ্ধ শিথিল করার আলোচনা শুরু সোমবার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিথিল করার নতুন আলোচনা সোমবার শুরু হবে। এর আগে তিনি ঘোষনা করেছিলেন বড় ধরনের সামরিক হামলা স্থগিত রাখছেন। এই আলোচনা যুদ্ধ শেষ এবং হরমুজ প্রণালীতে পণ্য পারাপার পুনরুদ্ধারের লক্ষ্যে করা হবে, যা বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ বহন করে।

তবে ইরানের সরকারি সংবাদমাধ্যম উদ্ধৃত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না।

ট্রাম্প জানান, উপসাগরীয় দেশগুলো কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি বড় হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রেখেছেন। তাঁর কথায়, বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক আক্রমণ চালানো যেতো, তবে তিনি কূটনীতির সুযোগ দিয়েছেন। বিষয়টি আগামী সোমবার বিকালে আলোচনা হিসেবে শুরু হবে, তবে তিনি আলোচনায় কে থাকবে তা জানাননি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাঘাই জানান, চলতি আলোচনাগুলো ওমানের সঙ্গে হচ্ছে, যা হরমুজ প্রণালীর নিরাপদ চলাচলের জন্য একটি অস্থায়ী পথ স্থাপনের ওপর কেন্দ্রীভূত। গত রবিবার সেখানে নয়টি জাহাজ পারাপার হয়, অধিকাংশই ইরানের নিয়ন্ত্রণাধীন পথ ব্যবহার করেছে।

এদিকে, ইরানি পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি সোমবার ইরাকের পবিত্র নগরী নাজাফে শিয়া তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে গেছেন। ইরাক-ইরানের জটিল সম্পর্কের মধ্যে এই সফর বেশ গুরুত্বপূর্ন।

নিরাপত্তা সংক্রান্ত মহড়া ও সহযোগিতা নিয়ে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শরা এবং ইরাকের কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারঝানির মধ্যে সোমবার বৈঠক হয়েছে।

নিরাপত্তা জোরদারের পটভূমিতে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা মার্কিন লক্ষ্য স্থানে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের বিচার বিভাগ সোমবার দুই ব্যক্তিকে ফাঁসির আদেশ কার্যকর করেছে, যাদের কে তারা ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

গাজায় এ বছর গরমের অপর্যাপ্ত ত্রাণ কেন্দ্রগুলোতে তীব্র উত্তাপ ও মানসিক চাপ বেড়েছে, যেখানে হাজার হাজার উদ্বাস্তু পরিবার থাকার জন্য অসমায়িক তাঁবুতে দিন-রাত কাটাচ্ছেন।

সূত্র: Global News Canada


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ