ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার উদ্যোগে নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে। প্রচারিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

আয়োজকের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেখ হাসিনা সশরীরে উপস্থিত না হয়ে অডিও বা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। সরকার পতনের দুই বছর পূর্তির দিনই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুষ্ঠানে শেখ হাসিনা নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার বিষয়ে বক্তব্য দেবেন। তবে তাঁর বক্তব্যের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্রচারিত প্যানেল তালিকায় শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকীর নাম রয়েছে।

এ ছাড়া সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদা অরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ারের নামও প্যানেলে রাখা হয়েছে।

তবে সাকিবসহ তালিকায় থাকা ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়াইয়েল আওয়াদের।

সূত্র: ইন্ডিয়া টুডে 

ট্যাগ : শেখ হাসিনা এফসিসি সাউথ এশিয়া জীব ওয়াজেদ জয়

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ