ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নান্দাইলে সাবেক এমপিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৪ জনসহ ৩০ নেতা-কর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।

এদিকে মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে দত্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জান্নাত উল্লাহ্ (৩৭), সৈয়দগাঁও গ্রামের সাদেকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩৯), মোয়াজ্জেমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আমিনুল ইসলাম শাহীন (৪০) ও দত্তপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই মধ্যরাতে নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় এলাকার একটি কাঁচা সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ তথ্য পায়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : জেলার খবর আওয়ামী লীগ নান্দাইল গ্রেপ্তার মামলা পুলিশ যুবলীগ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা নাশকতা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নান্দাইলে সাবেক এমপিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৪ জনসহ ৩০ নেতা-কর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।

এদিকে মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে দত্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জান্নাত উল্লাহ্ (৩৭), সৈয়দগাঁও গ্রামের সাদেকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩৯), মোয়াজ্জেমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আমিনুল ইসলাম শাহীন (৪০) ও দত্তপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই মধ্যরাতে নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় এলাকার একটি কাঁচা সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ তথ্য পায়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ