ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক সব্বির মোস্তফা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সব্বির মোস্তফা খান বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তার গবেষণা ও পেশাগত আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে জলবিদ্যা, উন্মুক্ত প্রবাহের জলবিদ্যা, ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানির গুণগত মান, জলবায়ু পরিবর্তন, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা।

পেশাগত জীবনে তিনি পদ্মা সেতুর সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ বিভিন্ন জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।

বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সম্মানী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যেও তাকে এ পদে উল্লেখ করা হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা ওয়াসার নীতিনির্ধারণ, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার তদারকি এবং সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন ড. সব্বির মোস্তফা খান।

ট্যাগ : বুয়েট ঢাকা ওয়াসা আইইবি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক সব্বির মোস্তফা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সব্বির মোস্তফা খান বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তার গবেষণা ও পেশাগত আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে জলবিদ্যা, উন্মুক্ত প্রবাহের জলবিদ্যা, ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানির গুণগত মান, জলবায়ু পরিবর্তন, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা।

পেশাগত জীবনে তিনি পদ্মা সেতুর সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ বিভিন্ন জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।

বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সম্মানী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যেও তাকে এ পদে উল্লেখ করা হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা ওয়াসার নীতিনির্ধারণ, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার তদারকি এবং সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন ড. সব্বির মোস্তফা খান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ