ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কওমি মাদ্রাসার অভিযোগ গ্রহণে পর্যবেক্ষণ সেল ও হটলাইন

সংগৃহীত ছবি
ফলো করুন

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ গ্রহণ, তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি কার্যক্রম জোরদারে কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল গঠন করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

একই সঙ্গে অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালু এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত ‘কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনটির অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান।

সভায় বক্তারা বলেন, কোনো অপরাধ, অনিয়ম বা অনৈতিক কার্যক্রমের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তারা।

তবে বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো কওমি শিক্ষাব্যবস্থার ওপর চাপানো হচ্ছে দাবি করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাইয়ের আহ্বান জানান বক্তারা।

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ, তথ্য, ছবি, ভিডিও ও প্রয়োজনীয় নথি হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭০০-৭৬৩১৭৮-এ পাঠানো যাবে। বার্তার পাশাপাশি ভয়েস কলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে বলে সংগঠনটি জানিয়েছে।

ছয় শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বোর্ডকে নিজস্ব মনিটরিং সেল গঠন করে অধিভুক্ত মাদ্রাসাগুলো নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনগত সহায়তা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্তও হয়েছে।

সভা শেষে কওমি মাদ্রাসায় শিক্ষার মান, শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং নৈতিক পরিবেশ নিশ্চিত করতে সংস্কার ও তদারকি কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

ট্যাগ : কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল অভিযোগের হটলাইন

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কওমি মাদ্রাসার অভিযোগ গ্রহণে পর্যবেক্ষণ সেল ও হটলাইন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ