ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির | ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের রপ্তানি খাত শক্তিশালী করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পণ্য বিশ্ববাজারে পরিচিত করা এবং রপ্তানির সুযোগ বাড়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ প্রয়োজন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না।

এ পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ সহজ করতে বুথ ভাড়া মওকুফের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

সোমবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক ডিব্রিফিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি মেলা ২০২৬ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, উদ্যোক্তারা যেন ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন ও নবায়ন করতে পারেন, সে ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় অংশ নেওয়া ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাব ও কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন মন্ত্রী। পরে তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব নিয়ে আলোচনা করেন তিনি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাসির খান।

অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রী ও অন্য অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী রপ্তানি আয় খন্দকার আবদুল মুক্তাদির

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দেশের রপ্তানি খাত শক্তিশালী করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পণ্য বিশ্ববাজারে পরিচিত করা এবং রপ্তানির সুযোগ বাড়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ প্রয়োজন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না।

এ পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ সহজ করতে বুথ ভাড়া মওকুফের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

সোমবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক ডিব্রিফিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি মেলা ২০২৬ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, উদ্যোক্তারা যেন ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন ও নবায়ন করতে পারেন, সে ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় অংশ নেওয়া ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাব ও কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন মন্ত্রী। পরে তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব নিয়ে আলোচনা করেন তিনি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাসির খান।

অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রী ও অন্য অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ