ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।

সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইসি জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা করা প্রয়োজন। এ কারণেই সিইসির নেতৃত্বে বৈঠকের সময় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। সহায়তাকারী কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে থাকবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর সম্ভাব্য তফসিল, নির্বাচনী প্রস্তুতি এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সবকিছু ঠিক থাকলে এই বৈঠকের পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়ার রূপরেখা চূড়ান্ত হতে পারে।

ট্যাগ : রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচন

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।

সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইসি জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা করা প্রয়োজন। এ কারণেই সিইসির নেতৃত্বে বৈঠকের সময় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। সহায়তাকারী কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে থাকবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর সম্ভাব্য তফসিল, নির্বাচনী প্রস্তুতি এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সবকিছু ঠিক থাকলে এই বৈঠকের পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়ার রূপরেখা চূড়ান্ত হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ