ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মুখ খুললেন স্পিকার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে থাইল্যান্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে চলমান আলোচনা সম্পর্কে অবগত ছিলেন না। তিনি জানান, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দেওয়া হবে। এরপর নির্ধারিত সময়সীমার মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার বিষয়ে স্পিকার বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পাশাপাশি ঢাকায় তার কিছু ব্যক্তিগত কাজ থাকায় তিনি আগেই দেশে ফিরে এসেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সংবিধান অনুযায়ী তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করে।

গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। নির্ধারিত সময়ের আগেই তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ এবং অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের সঙ্গে স্পিকারের ভূমিকা সরাসরি সংশ্লিষ্ট।

গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন। এছাড়া একটি সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সম্ভাব্য বিদায়-সংক্রান্ত প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সংশ্লিষ্ট সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা রয়েছে। তবে পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মুখ খুললেন স্পিকার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ