ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র অগ্রিম টিকিট বিক্রি ২ লাখ

ছবি: সংগৃহীত
ফলো করুন

মুক্তির প্রায় এক সপ্তাহ আগে থেকেই ভারতে ব্যাপক সাড়া ফেলেছে টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। অগ্রিম টিকিট বিক্রিতে ইতোমধ্যে নতুন মাইলফলক গড়ে উদ্বোধনী দিনের জন্য দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

বক্স অফিস সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভারতের প্রধান মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, ইনক্স এবং সিনেপোলিসে সিনেমাটির প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি ২ লাখ অতিক্রম করেছে।

এর আগে অগ্রিম বুকিং শুরুর পর প্রথমে ৮০ হাজার এবং পরে ১ লাখ ৫০ হাজার টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল সিনেমাটি। কয়েক দিনের ব্যবধানে সেই সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাওয়ায় বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তে অগ্রিম টিকিট বিক্রি ৫ লাখেরও বেশি হতে পারে।

ভারতে সিনেমাটি আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা যুক্তরাষ্ট্রে নির্ধারিত মুক্তির একদিন আগে। ফলে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির আগেই ভারতীয় দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, বর্তমান গতিতে অগ্রিম বুকিং চলতে থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়তে পারে।

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র অগ্রিম টিকিট বিক্রি ২ লাখ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

মুক্তির প্রায় এক সপ্তাহ আগে থেকেই ভারতে ব্যাপক সাড়া ফেলেছে টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। অগ্রিম টিকিট বিক্রিতে ইতোমধ্যে নতুন মাইলফলক গড়ে উদ্বোধনী দিনের জন্য দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

বক্স অফিস সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভারতের প্রধান মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, ইনক্স এবং সিনেপোলিসে সিনেমাটির প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি ২ লাখ অতিক্রম করেছে।

এর আগে অগ্রিম বুকিং শুরুর পর প্রথমে ৮০ হাজার এবং পরে ১ লাখ ৫০ হাজার টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল সিনেমাটি। কয়েক দিনের ব্যবধানে সেই সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাওয়ায় বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তে অগ্রিম টিকিট বিক্রি ৫ লাখেরও বেশি হতে পারে।

ভারতে সিনেমাটি আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা যুক্তরাষ্ট্রে নির্ধারিত মুক্তির একদিন আগে। ফলে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির আগেই ভারতীয় দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, বর্তমান গতিতে অগ্রিম বুকিং চলতে থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়তে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ