ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

সংগৃহীত ছবি
ফলো করুন

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. মোশারফ হোসেন (৩৫) ও মামুদ (৪০) এবং চাঁদপুরের হাইমচর উপজেলার সাদেক হোসেন মাল (৩৮) ও মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, বটতলা এলাকায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন নামে একজনসহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : লক্ষ্মীপুর ডাকাতি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. মোশারফ হোসেন (৩৫) ও মামুদ (৪০) এবং চাঁদপুরের হাইমচর উপজেলার সাদেক হোসেন মাল (৩৮) ও মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, বটতলা এলাকায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন নামে একজনসহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ