ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩০ জুলাই বন্ধ থাকবে দেশের সব সিএনজি স্টেশন

ছবি : সংগৃহিত
ফলো করুন

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংগঠনের নেতারা জানান, বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসে কমিশন ৮ টাকা নির্ধারিত রয়েছে। তারা এই কমিশন বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছেন। তবে একই সঙ্গে সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা থাকবে বলেও জানান তারা।

তারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর দীর্ঘ সময়ে মূল্যস্ফীতি বৃদ্ধি, শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতির দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা খরচ বেড়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশন পরিচালনায় মালিকরা আর্থিক চাপের মুখে পড়েছেন।

সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে কমিশন পুনর্নির্ধারণ করা জরুরি।

ট্যাগ : সিএনজি জ্বালানি সংকট মালিক সমিতি ধর্মঘট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৩০ জুলাই বন্ধ থাকবে দেশের সব সিএনজি স্টেশন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংগঠনের নেতারা জানান, বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসে কমিশন ৮ টাকা নির্ধারিত রয়েছে। তারা এই কমিশন বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছেন। তবে একই সঙ্গে সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা থাকবে বলেও জানান তারা।

তারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর দীর্ঘ সময়ে মূল্যস্ফীতি বৃদ্ধি, শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতির দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা খরচ বেড়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশন পরিচালনায় মালিকরা আর্থিক চাপের মুখে পড়েছেন।

সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে কমিশন পুনর্নির্ধারণ করা জরুরি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ