মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার পরও ইরান আলোচনার অবস্থান পরিবর্তন করবে না বলে নতুন এক গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সামরিক চাপ বাড়ালেও তেহরানের ওপর বড় ধরনের প্রভাব ফেলা কঠিন হতে পারে।
ওয়াশিংটন ও তেহরান বর্তমানে যুদ্ধ ও কূটনীতির মাঝামাঝি এক অনিশ্চিত অবস্থায় রয়েছে। মার্কিন হামলা অব্যাহত থাকলেও ইরানের নেতৃত্ব টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে আরও এক দফা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।
মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, সামরিক অভিযান দিয়ে ইরানকে দ্রুত আলোচনায় নরম করা কঠিন হতে পারে। বিশ্লেষকদের মতে, তেহরানের মূল লক্ষ্য এখন নিজেদের রাষ্ট্রীয় কাঠামো টিকিয়ে রাখা।
তবে সংঘাতের মধ্যেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
মন্তব্যসমূহ