ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানি নিয়ে উদ্বেগ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইয়েমেনের হুথি গোষ্ঠীর বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকিকে ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, বাব আল-মান্দেব প্রণালি বন্ধ হয়ে গেলে সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রম বাধার মুখে পড়তে পারে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) গবেষক মাইকেল স্টিফেন্স বলেন, সামরিক অভিযানের মাধ্যমে বাব আল-মান্দেবকে পুরোপুরি নিরাপদ করা সহজ হবে না। তার মতে, শুধু হামলা চালিয়ে নৌপথ সচল করা সম্ভব হলে হরমুজ প্রণালির বর্তমান সংকটও এত দীর্ঘস্থায়ী হতো না।

বিশ্লেষকদের ধারণা, হুথিদের ঘোষিত অবরোধ কার্যকর হলে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন থেকে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল পরিবহনেও সমস্যা তৈরি হতে পারে। এতে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশটির রপ্তানি ব্যবস্থাপনায় চাপ বাড়বে।

এ পরিস্থিতিতে সৌদি তেলের ওপর নির্ভরশীল ইউরোপ ও এশিয়ার দেশগুলো বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাইকেল স্টিফেন্স সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের মধ্যে ধরে রাখা কঠিন হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের পর অনেক দেশ তাদের কৌশলগত তেল মজুদের একটি বড় অংশ ব্যবহার করেছে। ফলে নতুন করে সরবরাহ সংকট তৈরি হলে বিশ্ব অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : সৌদি আরব হুথি তেল বাজার

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানি নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ইয়েমেনের হুথি গোষ্ঠীর বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকিকে ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, বাব আল-মান্দেব প্রণালি বন্ধ হয়ে গেলে সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রম বাধার মুখে পড়তে পারে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) গবেষক মাইকেল স্টিফেন্স বলেন, সামরিক অভিযানের মাধ্যমে বাব আল-মান্দেবকে পুরোপুরি নিরাপদ করা সহজ হবে না। তার মতে, শুধু হামলা চালিয়ে নৌপথ সচল করা সম্ভব হলে হরমুজ প্রণালির বর্তমান সংকটও এত দীর্ঘস্থায়ী হতো না।

বিশ্লেষকদের ধারণা, হুথিদের ঘোষিত অবরোধ কার্যকর হলে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন থেকে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল পরিবহনেও সমস্যা তৈরি হতে পারে। এতে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশটির রপ্তানি ব্যবস্থাপনায় চাপ বাড়বে।

এ পরিস্থিতিতে সৌদি তেলের ওপর নির্ভরশীল ইউরোপ ও এশিয়ার দেশগুলো বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাইকেল স্টিফেন্স সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের মধ্যে ধরে রাখা কঠিন হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের পর অনেক দেশ তাদের কৌশলগত তেল মজুদের একটি বড় অংশ ব্যবহার করেছে। ফলে নতুন করে সরবরাহ সংকট তৈরি হলে বিশ্ব অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ