ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান-মার্কিন সংঘর্ষে যুক্তরাষ্ট্রে বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহ গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশ্লেষকেরা।আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে এক গ্যালন নিয়মিত গ্যাসের জাতীয় গড় মূল্য ছিল ৪ দশমিক ১১ ডলার। এক সপ্তাহ আগে এই দাম ছিল ৩ দশমিক ৯৯ ডলার।বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে দেশব্যাপী গ্যাসের গড় দাম শিগগিরই গ্যালনপ্রতি ৪ দশমিক ২০ থেকে ৪ দশমিক ৩০ ডলারে পৌঁছাতে পারে।ইরান সংঘাত ঘিরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে অনিশ্চয়তা গ্যাসের বাজারে চাপ সৃষ্টি করছে। বিশ্বের সামুদ্রিক তেল বাণিজ্যের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক সমঝোতা ভেঙে যাওয়ার পর জুলাইয়ে পাল্টাপাল্টি সামরিক হামলা আবার তীব্র হয়। এর ফলে তেল সরবরাহ, জাহাজ চলাচল ও বিমা ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ওই অভিযান শুরু করেন, যা নিয়ে দেশটির আইনপ্রণেতাদের মধ্যেও বিতর্ক চলছে।বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে শুধু গ্যাস নয়, পরিবহন, খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে।সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, রয়টার্স

ইরান-মার্কিন সংঘর্ষে যুক্তরাষ্ট্রে বাড়ছে জ্বালানি তেলের দাম