ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পারফরম্যান্স না হলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

ছবি : সংগৃহিত
ফলো করুন

দায়িত্ব পালনে প্রত্যাশিত ফল দিতে না পারলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা দায়িত্ব অনুযায়ী কাজ করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। এটি সরকারের স্বাভাবিক কার্যক্রমের অংশ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন ভঙ্গ করে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

অনলাইনে গুজব, অপতথ্য ও নারীদের বিরুদ্ধে সাইবার হয়রানি বন্ধে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি জানান, অনলাইনে অপতথ্য ছড়ানো ও সাইবার বুলিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে এই প্যানেল কাজ করবে।

দেশীয় গ্যাস উত্তোলন বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তার বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি জানান, বর্তমান মজুত গ্যাস দিয়ে দেশের চাহিদা আরও প্রায় ২৫ বছর পূরণ করা সম্ভব।

এলডিসি উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে। এতে দেশের ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ পাবেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি নিয়েও তথ্য দেন তিনি। আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড দেওয়া হবে।

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এখনো ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।

এ ছাড়া যান চলাচল সহজ করতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অন্য স্থানে সরিয়ে নতুনভাবে নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

ট্যাগ : জাহেদ উর রহমান মন্ত্রিসভা বাংলাদেশ সরকার

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পারফরম্যান্স না হলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ