ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১০৫

ছবি : সংগৃহিত
ফলো করুন

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান পরিস্থিতিতে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

মারা যাওয়া শিশুদের একজনের বাড়ি সিলেট এবং অপরজনের বাড়ি হবিগঞ্জে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৫ শিশুর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৪৭ জন। এছাড়া সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৫১ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৭৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, আক্রান্ত ও মৃত শিশুদের প্রায় ৯৫ শতাংশই হামের টিকা নেয়নি।

তিনি বলেন, সচেতনতার অভাব ও বিভিন্ন সামাজিক কারণে সিলেটের চা বাগান এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে টিকা না নেওয়া শিশুর সংখ্যা বেশি। এসব এলাকাতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ : হাম শিশু মৃত্যু সিলেট

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১০৫

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান পরিস্থিতিতে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

মারা যাওয়া শিশুদের একজনের বাড়ি সিলেট এবং অপরজনের বাড়ি হবিগঞ্জে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৫ শিশুর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৪৭ জন। এছাড়া সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৫১ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৭৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, আক্রান্ত ও মৃত শিশুদের প্রায় ৯৫ শতাংশই হামের টিকা নেয়নি।

তিনি বলেন, সচেতনতার অভাব ও বিভিন্ন সামাজিক কারণে সিলেটের চা বাগান এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে টিকা না নেওয়া শিশুর সংখ্যা বেশি। এসব এলাকাতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ