ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘সংসদ চলো’ অভিযানে রণক্ষেত্র যন্তর মন্তর, লাঠিচার্জে উত্তপ্ত দিল্লি

সংগৃহীত ছবি
ফলো করুন

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যরা পুলিশের বাধা অতিক্রম করে সংসদ ভবনের কাছে পৌঁছেছেন। সোমবার দুপুরে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের মধ্যেও বিক্ষোভকারীরা পদযাত্রা অব্যাহত রাখেন।

ভারতের সংসদে বর্ষাকালীন অধিবেশন চলায় নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের প্রধান ফটক বন্ধ রাখা হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিজেপির নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজারো ছাত্র-যুবক অংশ নেন। যন্তর মন্তর থেকে শুরু হওয়া মিছিলটি সংসদ ভবনের দিকে এগোলে পুলিশের বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় কয়েকজনকে।

সিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দমনমূলক আচরণ করেছে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পেশাদারত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের পর অভিজিৎ দীপ নামে এক ব্যক্তি সিজেপি গঠন করেন। দলটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের সমর্থন পায়।

গত শনিবার অনশনরত জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবারের কর্মসূচিতে উত্তেজনা আরও বেড়ে যায়।

ট্যাগ : ভারত দিল্লি ককরোচ জনতা পার্টি সংসদ অভিযান বিক্ষোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

‘সংসদ চলো’ অভিযানে রণক্ষেত্র যন্তর মন্তর, লাঠিচার্জে উত্তপ্ত দিল্লি

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যরা পুলিশের বাধা অতিক্রম করে সংসদ ভবনের কাছে পৌঁছেছেন। সোমবার দুপুরে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের মধ্যেও বিক্ষোভকারীরা পদযাত্রা অব্যাহত রাখেন।

ভারতের সংসদে বর্ষাকালীন অধিবেশন চলায় নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের প্রধান ফটক বন্ধ রাখা হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিজেপির নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজারো ছাত্র-যুবক অংশ নেন। যন্তর মন্তর থেকে শুরু হওয়া মিছিলটি সংসদ ভবনের দিকে এগোলে পুলিশের বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় কয়েকজনকে।

সিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দমনমূলক আচরণ করেছে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পেশাদারত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের পর অভিজিৎ দীপ নামে এক ব্যক্তি সিজেপি গঠন করেন। দলটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের সমর্থন পায়।

গত শনিবার অনশনরত জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবারের কর্মসূচিতে উত্তেজনা আরও বেড়ে যায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ