ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস ও কেশম দ্বীপে টানা অষ্টম রাত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শুনা গেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের শব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা বা যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সময় রাত ৩:৩৮ মিনিটে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দ্বীপের কমপক্ষে ৩ থেকে ৫টি স্থানে আঘাত হেনেছে দাবি করেছেন। তাসনিম জানায়, কেশম দ্বীপ উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
এ পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তা বাহিনী ও কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।
একই সময় জর্ডানে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময়ে অন্তত দুই মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ রয়েছেন বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে। আহত চার সেনাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং অন্যরা ডিউটিতে ফিরেছেন।
এই হামলাগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
মন্তব্যসমূহ