ইরানের কেশম দ্বীপ ও দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। রোববার ভোরে এসব হামলা চালানো হয়।ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এ সময় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে খবরে উল্লেখ করা হয়েছে।[BANGVIEWS-POST:2079]একই সময়ে বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা ভোরে একাধিক বিস্ফোরণ প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে।তবে হামলা ও হতাহতের বিষয়ে ইরান সরকারের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ইরানের মেহর নিউজ এজেন্সির দাবি, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের সামরিক হুমকি দুর্বল করা এবং মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব দেওয়াই অভিযানের উদ্দেশ্য।[BANGVIEWS-POST:2078]এর আগে শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন বলে জানানো হয়। ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে ইরানে নতুন দফার বিমান হামলা শুরুর ঘোষণা দেওয়া হয়।এ ছাড়া আগের একটি হামলায় গুরুতর আহত দুই ইরানি কিশোরীর মৃত্যু হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।