ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হিজবুল্লাহকে অস্ত্র দেওয়ার অভিযোগ, নজরদারিতে সীমান্ত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরাক থেকে সিরিয়া হয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

এ ঘটনায় সিরিয়া সরকারের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ইরাক-সিরিয়া সীমান্ত ব্যবহার করে অস্ত্র পাচারের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি।

ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড (জেওসি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সঙ্গে যৌথ সীমান্তের নিরাপত্তা জোরদার করার কথাও জানানো হয়েছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছিল, সিরিয়া-ইরাক সীমান্ত দিয়ে উন্নত অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের একটি চালান পাচারের চেষ্টা নস্যাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বলা হয়, এসব অস্ত্র লেবাননের হিজবুল্লাহর কাছে পাঠানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দ করা অস্ত্রের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছিল বলে দাবি করা হয়েছে।

ইরাক সরকার জানিয়েছে, সীমান্ত দিয়ে জাতীয় নিরাপত্তাবিরোধী যেকোনো তৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : লেবানন ইরাক হিজবুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হিজবুল্লাহকে অস্ত্র দেওয়ার অভিযোগ, নজরদারিতে সীমান্ত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ইরাক থেকে সিরিয়া হয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

এ ঘটনায় সিরিয়া সরকারের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ইরাক-সিরিয়া সীমান্ত ব্যবহার করে অস্ত্র পাচারের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি।

ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড (জেওসি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সঙ্গে যৌথ সীমান্তের নিরাপত্তা জোরদার করার কথাও জানানো হয়েছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছিল, সিরিয়া-ইরাক সীমান্ত দিয়ে উন্নত অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের একটি চালান পাচারের চেষ্টা নস্যাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বলা হয়, এসব অস্ত্র লেবাননের হিজবুল্লাহর কাছে পাঠানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দ করা অস্ত্রের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছিল বলে দাবি করা হয়েছে।

ইরাক সরকার জানিয়েছে, সীমান্ত দিয়ে জাতীয় নিরাপত্তাবিরোধী যেকোনো তৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ