ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবিতে শিবিরের আয়োজন

সংগৃহীত ছবি
ফলো করুন

‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘লীগ ধর’ ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার ঘটনাকে স্মরণ এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ম্যারাথনটি কার্জন হল থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, হাজী মুহম্মদ মহসিন হল ও মাস্টারদা সূর্যসেন হল ঘুরে কলাভবনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। প্রদর্শনীটি চলবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, ১৭ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে সরানোর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। জুলাই আন্দোলনের শহীদদের বিচার নিশ্চিত এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

ছাত্রশিবিরের নেতারা জানান, প্রদর্শনীতে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, আলোকচিত্র, বিভিন্ন দলিল, স্মারক, সংগীত ও সাংস্কৃতিক আয়োজন স্থান পেয়েছে।

ট্যাগ : সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবিতে শিবিরের আয়োজন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘লীগ ধর’ ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার ঘটনাকে স্মরণ এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ম্যারাথনটি কার্জন হল থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, হাজী মুহম্মদ মহসিন হল ও মাস্টারদা সূর্যসেন হল ঘুরে কলাভবনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। প্রদর্শনীটি চলবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, ১৭ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে সরানোর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। জুলাই আন্দোলনের শহীদদের বিচার নিশ্চিত এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

ছাত্রশিবিরের নেতারা জানান, প্রদর্শনীতে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, আলোকচিত্র, বিভিন্ন দলিল, স্মারক, সংগীত ও সাংস্কৃতিক আয়োজন স্থান পেয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ