ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত চললেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান।

লেভিট বলেন, ইরান তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে ট্রাম্প প্রশাসন জবাবদিহি নিশ্চিত করবে। তবে একই সঙ্গে প্রেসিডেন্ট সব সময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত রয়েছেন।

তিনি জানান, ইরান এখনো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে এবং এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

তবে হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা বা হামলার মতো কর্মকাণ্ডের জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হতে পারে।

এর আগে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। বিষয়টিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, ট্রাম্প সতর্ক করেছেন, তেহরান আলোচনায় ফিরে না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পরিধি বাড়ানো হতে পারে।

সূত্র: আল আরাবিয়া

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত চললেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান।

লেভিট বলেন, ইরান তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে ট্রাম্প প্রশাসন জবাবদিহি নিশ্চিত করবে। তবে একই সঙ্গে প্রেসিডেন্ট সব সময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত রয়েছেন।

তিনি জানান, ইরান এখনো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে এবং এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

তবে হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা বা হামলার মতো কর্মকাণ্ডের জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হতে পারে।

এর আগে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। বিষয়টিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, ট্রাম্প সতর্ক করেছেন, তেহরান আলোচনায় ফিরে না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পরিধি বাড়ানো হতে পারে।

সূত্র: আল আরাবিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ