ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিঃসন্দেহে মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন

সংগৃহীত ছবি
ফলো করুন

বয়স ৩৯ হলেও লিওনেল মেসির ফুটবল জাদু যেন একটুও ম্লান হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের মূল কারিগর ছিলেন তিনি। শেষ দিকে তাঁর দুটি অ্যাসিস্টেই ২–১ গোলের জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর হারের হতাশার মধ্যেও মেসির প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন অধিনায়ককে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেন তিনি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণভাগকে নেতৃত্ব দেন মেসি। তবে দীর্ঘ সময় ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ডরা।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলে। আক্রমণের চেয়ে মাঝমাঠের লড়াই, শারীরিক দ্বৈরথ ও ফাউলই ছিল বেশি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর রক্ষণাত্মক কৌশলে ব্যবধান ধরে রাখার চেষ্টা করে থমাস টুখেলের দল। কিন্তু শেষ মুহূর্তে মেসির সৃজনশীলতার কাছে ভেঙে পড়ে ইংলিশ রক্ষণ।

ম্যাচের ৮৫ মিনিটে মেসির তৈরি করা সুযোগ থেকে সমতাসূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ।

মিক্সড জোনে মেসির প্রশংসা করে কেইন বলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়রা প্রতিপক্ষের গোলের কাছাকাছি বল পেলে যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। মেসি আবারও সেটিই করে দেখিয়েছেন।

তিনি বলেন, “নিঃসন্দেহে সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে।”

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। গোল করার পর তারা অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিল বলে সমালোচনা হচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা।

আর সেই প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। বয়স বাড়লেও তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ নির্ধারণ করার ক্ষমতা এখনো অটুট।

ইংল্যান্ডের বিপক্ষে দুই অ্যাসিস্ট করে মেসি আবারও প্রমাণ করেছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি এখনো সমানভাবে প্রাসঙ্গিক ও ভয়ংকর।

আর্জেন্টিনা এখন বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। সেখানে মেসির সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ হ্যারি কেইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিঃসন্দেহে মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

বয়স ৩৯ হলেও লিওনেল মেসির ফুটবল জাদু যেন একটুও ম্লান হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের মূল কারিগর ছিলেন তিনি। শেষ দিকে তাঁর দুটি অ্যাসিস্টেই ২–১ গোলের জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর হারের হতাশার মধ্যেও মেসির প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন অধিনায়ককে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেন তিনি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণভাগকে নেতৃত্ব দেন মেসি। তবে দীর্ঘ সময় ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ডরা।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলে। আক্রমণের চেয়ে মাঝমাঠের লড়াই, শারীরিক দ্বৈরথ ও ফাউলই ছিল বেশি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর রক্ষণাত্মক কৌশলে ব্যবধান ধরে রাখার চেষ্টা করে থমাস টুখেলের দল। কিন্তু শেষ মুহূর্তে মেসির সৃজনশীলতার কাছে ভেঙে পড়ে ইংলিশ রক্ষণ।

ম্যাচের ৮৫ মিনিটে মেসির তৈরি করা সুযোগ থেকে সমতাসূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ।

মিক্সড জোনে মেসির প্রশংসা করে কেইন বলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়রা প্রতিপক্ষের গোলের কাছাকাছি বল পেলে যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। মেসি আবারও সেটিই করে দেখিয়েছেন।

তিনি বলেন, “নিঃসন্দেহে সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে।”

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। গোল করার পর তারা অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিল বলে সমালোচনা হচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা।

আর সেই প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। বয়স বাড়লেও তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ নির্ধারণ করার ক্ষমতা এখনো অটুট।

ইংল্যান্ডের বিপক্ষে দুই অ্যাসিস্ট করে মেসি আবারও প্রমাণ করেছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি এখনো সমানভাবে প্রাসঙ্গিক ও ভয়ংকর।

আর্জেন্টিনা এখন বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। সেখানে মেসির সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ