চলতি জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে প্রবাসী আয়ের এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ২১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। দুই সময়ের ব্যবধান দাঁড়িয়েছে ৬২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শুধু ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
মন্তব্যসমূহ