বালেন শাহকে ‘নেপালি হিটলার’ বললেন সংসদ সদস্য
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহের শাসনপদ্ধতি ও প্রশাসনিক কার্যক্রমের কঠোর সমালোচনা করে তাকে ‘নেপালি হিটলার’ বলে আখ্যা দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সদস্য মহন্ত ঠাকুর।বুধবার নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষ জাতীয় পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে জনতা সমাজবাদী পার্টির এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন।বালেন শাহের নেতৃত্বাধীন প্রশাসনকে ‘অদক্ষ’ ও ‘অকার্যকর’ হিসেবে উল্লেখ করে মহন্ত ঠাকুর বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। সরকারের কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে বলেও দাবি করেন তিনি।[BANGVIEWS-POST:1909]প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরকারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতা তৈরি হচ্ছে।শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া নীতির সমালোচনা করে মহন্ত ঠাকুর বলেন, বেসরকারি বিদ্যালয় ও নার্সিং হোমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে লাখ লাখ শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।সরকারের এমন অনড় অবস্থান নেপালের অর্থনীতিকে আরও দুর্বল করে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।মহন্ত ঠাকুর আরও দাবি করেন, বর্তমান প্রশাসন ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ সহ্য করতে পারছে না। এসব সংগঠন বিলুপ্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের কার্যক্রমেও হস্তক্ষেপের চেষ্টা চলছে।[BANGVIEWS-POST:1905]সরকারের আচরণকে একনায়কতান্ত্রিক উল্লেখ করে তিনি বলেন, “তিনি (বালেন শাহ) যা বলছেন তা-ই যেন আইন হয়ে দাঁড়াচ্ছে, যা দেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।”প্রধানমন্ত্রীর শাসনপদ্ধতির সমালোচনা করতে গিয়ে মহন্ত ঠাকুর তাকে ‘নেপালি হিটলার’ হিসেবে আখ্যা দেন। তার এমন মন্তব্যের পর নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।সূত্র: রাতোপাতি