ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ফাইল ছবি
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের নামাজগড় কবরস্থানে তারা শহীদদের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এনসিপির নেতারা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যথাযথ মূল্যায়ন এখনো হয়নি। পাশাপাশি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতিও দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ একাত্তরের আদর্শ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। সেই লক্ষ্য নিয়েই তারা মাঠে রয়েছেন।

চলমান শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, শিক্ষার্থীদের বর্তমান আন্দোলন তাদের ন্যায্য দাবির অংশ। একজন শিক্ষার্থী সাধারণত স্বেচ্ছায় পরীক্ষা ছেড়ে রাজপথে নামে না। সংকট ও ভোগান্তির কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগ : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের নামাজগড় কবরস্থানে তারা শহীদদের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এনসিপির নেতারা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যথাযথ মূল্যায়ন এখনো হয়নি। পাশাপাশি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতিও দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ একাত্তরের আদর্শ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। সেই লক্ষ্য নিয়েই তারা মাঠে রয়েছেন।

চলমান শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, শিক্ষার্থীদের বর্তমান আন্দোলন তাদের ন্যায্য দাবির অংশ। একজন শিক্ষার্থী সাধারণত স্বেচ্ছায় পরীক্ষা ছেড়ে রাজপথে নামে না। সংকট ও ভোগান্তির কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ