শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা উচিত ছিল। কিন্তু শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে তারা দাবি করেন।
তাদের অভিযোগ, চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র আগের বছরগুলোর তুলনায় কঠিন হয়েছে। পাশাপাশি কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও এসেছে বলে দাবি করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্যের অনুভূতি তৈরি হয়েছে।
এ সময় তারা শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
মন্তব্যসমূহ