ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথমবার সি-ড্রোন দিয়ে ইরানে মার্কিন হামলা

সংগৃহীত ছবি
ফলো করুন

যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান বা সি-ড্রোন ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার একাধিক একমুখী হামলাকারী সি-ড্রোন ব্যবহার করে ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটির লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে তারা।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি চালকবিহীন নৌযান একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে আঘাত হানে। যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর সি-ড্রোন ব্যবহারের এটিই প্রথম ঘটনা।

মার্কিন বাহিনীর দাবি, হামলায় বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণ চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সি-ড্রোনগুলো পানির ওপর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নতুন এই অস্ত্রের ব্যবহার উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।

একদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলা অব্যাহত থাকায় হরমুজ প্রণালীসহ উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ড্রোন হামলা ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রথমবার সি-ড্রোন দিয়ে ইরানে মার্কিন হামলা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান বা সি-ড্রোন ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার একাধিক একমুখী হামলাকারী সি-ড্রোন ব্যবহার করে ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটির লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে তারা।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি চালকবিহীন নৌযান একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে আঘাত হানে। যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর সি-ড্রোন ব্যবহারের এটিই প্রথম ঘটনা।

মার্কিন বাহিনীর দাবি, হামলায় বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণ চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সি-ড্রোনগুলো পানির ওপর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নতুন এই অস্ত্রের ব্যবহার উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।

একদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলা অব্যাহত থাকায় হরমুজ প্রণালীসহ উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ