ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারী বৃষ্টিতে বর্জ্যের পাহাড় ধসে বিপর্যয়

সংগৃহীত ছবি
ফলো করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের উপকণ্ঠে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। দীর্ঘ উদ্ধার অভিযানে আরও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত বুধবার পুনের মোশি এলাকায় অবস্থিত পিম্প্রি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। টানা ভারী বর্ষণে পাশের ল্যান্ডফিল অস্থিতিশীল হয়ে হাজার হাজার টন বর্জ্য তিনতলা প্রশাসনিক ভবনের ওপর ধসে পড়ে।

কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যান্টনি ওয়েস্ট জানিয়েছে, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ২৩ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। শেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে প্রায় ৮৪ ঘণ্টার অভিযান শেষ হয়।

প্রবল বৃষ্টি, ধসে পড়া ভবনের অংশ এবং বিপুল পরিমাণ বর্জ্যের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে।

ঘটনার পর কাঠামোগত ও নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দামও কমে যায়।

প্রাথমিকভাবে টানা ও অস্বাভাবিক ভারী বর্ষণের কারণে বর্জ্যের স্তূপ অস্থিতিশীল হয়ে ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এএফপি

ট্যাগ : ভারত মহারাষ্ট্র বর্জ্যের স্তূপ ধস শ্রমিক নিহত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ভারী বৃষ্টিতে বর্জ্যের পাহাড় ধসে বিপর্যয়

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের উপকণ্ঠে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। দীর্ঘ উদ্ধার অভিযানে আরও ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত বুধবার পুনের মোশি এলাকায় অবস্থিত পিম্প্রি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। টানা ভারী বর্ষণে পাশের ল্যান্ডফিল অস্থিতিশীল হয়ে হাজার হাজার টন বর্জ্য তিনতলা প্রশাসনিক ভবনের ওপর ধসে পড়ে।

কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যান্টনি ওয়েস্ট জানিয়েছে, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ২৩ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। শেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে প্রায় ৮৪ ঘণ্টার অভিযান শেষ হয়।

প্রবল বৃষ্টি, ধসে পড়া ভবনের অংশ এবং বিপুল পরিমাণ বর্জ্যের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে।

ঘটনার পর কাঠামোগত ও নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দামও কমে যায়।

প্রাথমিকভাবে টানা ও অস্বাভাবিক ভারী বর্ষণের কারণে বর্জ্যের স্তূপ অস্থিতিশীল হয়ে ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ