ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়ার শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

সংগৃহীত ছবি
ফলো করুন

রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্টাভ্রোপল অঞ্চলের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। অঞ্চলের গভর্নর সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মস্কোর ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা আরো জোরদার করেছে।

স্টাভ্রোপল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘স্টাভরোপলের কাছে শত্রুপক্ষের একটি ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই হামলায় শপাকোভস্কি জেলার ভিয়াজনিকি এলাকার শিল্পাঞ্চলে আগুন লেগেছে।’

ভ্লাদিমিরভ জানান, ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, পুরো অঞ্চলে এখনো ড্রোন হামলার সতর্কতা জারি রয়েছে। তিনি সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান।

এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার ভোরে টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা মোট ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থাপনায়, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, চার বছরের বেশি সময় ধরে নিজেদের ভূখণ্ডে মস্কোর ধারাবাহিক হামলার জবাবে এ ধরনের হামলা ন্যায্য প্রতিশোধ।

রাশিয়ার ওপর যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে সোমবার ইউক্রেনের মিত্র দেশগুলোর প্রতিনিধিদের প্যারিসে বৈঠকে বসার কথা রয়েছে।

এদিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। কারণ, ওয়াশিংটন তার মনোযোগ ইরানের সাথে সংঘাতের দিকে সরিয়ে নিয়েছে।

সূত্র: বাসস

ট্যাগ : হামলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইউক্রেন রাশিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাশিয়ার শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্টাভ্রোপল অঞ্চলের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। অঞ্চলের গভর্নর সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মস্কোর ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা আরো জোরদার করেছে।

স্টাভ্রোপল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘স্টাভরোপলের কাছে শত্রুপক্ষের একটি ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই হামলায় শপাকোভস্কি জেলার ভিয়াজনিকি এলাকার শিল্পাঞ্চলে আগুন লেগেছে।’

ভ্লাদিমিরভ জানান, ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, পুরো অঞ্চলে এখনো ড্রোন হামলার সতর্কতা জারি রয়েছে। তিনি সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান।

এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার ভোরে টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা মোট ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থাপনায়, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, চার বছরের বেশি সময় ধরে নিজেদের ভূখণ্ডে মস্কোর ধারাবাহিক হামলার জবাবে এ ধরনের হামলা ন্যায্য প্রতিশোধ।

রাশিয়ার ওপর যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে সোমবার ইউক্রেনের মিত্র দেশগুলোর প্রতিনিধিদের প্যারিসে বৈঠকে বসার কথা রয়েছে।

এদিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। কারণ, ওয়াশিংটন তার মনোযোগ ইরানের সাথে সংঘাতের দিকে সরিয়ে নিয়েছে।

সূত্র: বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ