ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সংগৃহীত ছবি
ফলো করুন

জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটির কয়েকটি জ্বালানি ও অস্ত্র সংরক্ষণ স্থাপনায় আগুন ধরে যায়। ইরানের উপকূলীয় সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এটি প্রথম দফার পাল্টা আক্রমণ বলে জানিয়েছে বাহিনী।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হামলার লক্ষ্য হিসেবে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটির নাম এসেছে। ইরান ওই ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করলেও জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এর আগে হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজকে থামানোর চেষ্টা করে আইআরজিসির নৌবাহিনী। ইরানের অভিযোগ, জাহাজ দুটি অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে তাদের অনুমোদন ছাড়া নির্ধারিত পথের বাইরে চলাচল করছিল।

তেহরান দাবি করেছে, এসব জাহাজ আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ঝুঁকি সৃষ্টি করায় সেগুলোকে বাধা দেওয়া হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতেই ইরানের সামরিক স্থাপনায় নতুন অভিযান চালানো হয়েছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে দুই দেশের বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান জর্ডান আইআরজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটির কয়েকটি জ্বালানি ও অস্ত্র সংরক্ষণ স্থাপনায় আগুন ধরে যায়। ইরানের উপকূলীয় সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এটি প্রথম দফার পাল্টা আক্রমণ বলে জানিয়েছে বাহিনী।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হামলার লক্ষ্য হিসেবে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটির নাম এসেছে। ইরান ওই ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করলেও জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এর আগে হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজকে থামানোর চেষ্টা করে আইআরজিসির নৌবাহিনী। ইরানের অভিযোগ, জাহাজ দুটি অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে তাদের অনুমোদন ছাড়া নির্ধারিত পথের বাইরে চলাচল করছিল।

তেহরান দাবি করেছে, এসব জাহাজ আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ঝুঁকি সৃষ্টি করায় সেগুলোকে বাধা দেওয়া হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতেই ইরানের সামরিক স্থাপনায় নতুন অভিযান চালানো হয়েছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে দুই দেশের বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ