ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিংবদন্তি সংগীতশিল্পী এস জানকী আর নেই

কিংবদন্তি সংগীতশিল্পী এস জানকী আর নেই
ছবি: সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ ভারতের প্রখ্যাত প্লেব্যাক সংগীতশিল্পী এস জানকী আর নেই। বয়সজনিত নানা শারীরিক জটিলতায় শনিবার ভারতের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এস জানকীর মৃত্যুতে ভারতীয় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ভারতীয় সংগীতে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেছেন।

সিস্তলা শ্রীরামমূর্তি জানকী, যিনি এস জানকী নামে সমধিক পরিচিত, ১৯৩৮ সালের ২৩ এপ্রিল ভারতের আন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী জানকী মাত্র নয় বছর বয়সে প্রথম মঞ্চে গান পরিবেশন করেন।

১৯৫৭ সালে তেলুগু চলচ্চিত্র এমএলএ-এর একটি গানের মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি, বাংলা, ওড়িয়া, উর্দুসহ প্রায় ২০টি ভারতীয় ভাষায় গান গেয়ে তিনি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীতে পরিণত হন।

দীর্ঘ সংগীতজীবনে ৪০ হাজারের বেশি গান রেকর্ড করে তিনি ভারতীয় সংগীতের ইতিহাসে এক অনন্য স্থান করে নিয়েছেন। কয়েক দশকজুড়ে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

ট্যাগ : সংগীত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


কিংবদন্তি সংগীতশিল্পী এস জানকী আর নেই

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ ভারতের প্রখ্যাত প্লেব্যাক সংগীতশিল্পী এস জানকী আর নেই। বয়সজনিত নানা শারীরিক জটিলতায় শনিবার ভারতের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এস জানকীর মৃত্যুতে ভারতীয় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ভারতীয় সংগীতে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেছেন।

সিস্তলা শ্রীরামমূর্তি জানকী, যিনি এস জানকী নামে সমধিক পরিচিত, ১৯৩৮ সালের ২৩ এপ্রিল ভারতের আন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী জানকী মাত্র নয় বছর বয়সে প্রথম মঞ্চে গান পরিবেশন করেন।

১৯৫৭ সালে তেলুগু চলচ্চিত্র এমএলএ-এর একটি গানের মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি, বাংলা, ওড়িয়া, উর্দুসহ প্রায় ২০টি ভারতীয় ভাষায় গান গেয়ে তিনি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীতে পরিণত হন।

দীর্ঘ সংগীতজীবনে ৪০ হাজারের বেশি গান রেকর্ড করে তিনি ভারতীয় সংগীতের ইতিহাসে এক অনন্য স্থান করে নিয়েছেন। কয়েক দশকজুড়ে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ