ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করবো’

সংগৃহীত ছবি
ফলো করুন

‘বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব’ বলে জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার (১০ জুলাই) টানা বৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে হুমাম কাদের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু রাঙ্গুনিয়ায় সীমাবদ্ধ নয়। রাউজান ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল দেখা দিয়েছে। আরও বৃষ্টির আশঙ্কা থাকলেও সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন বলে জানান তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাহাড়ধসে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সেখানে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

ট্যাগ : সারাদেশ চট্টগ্রাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

‘বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করবো’

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

‘বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব’ বলে জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার (১০ জুলাই) টানা বৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে হুমাম কাদের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু রাঙ্গুনিয়ায় সীমাবদ্ধ নয়। রাউজান ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল দেখা দিয়েছে। আরও বৃষ্টির আশঙ্কা থাকলেও সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন বলে জানান তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাহাড়ধসে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সেখানে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ